1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ সদরে একদিনের মধ্যে উঠে গেল রাস্তার পিচ,  রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদরে একদিনের মধ্যে উঠে গেল রাস্তার পিচ,  রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিদিনঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড। এখানে বহু প্রত্যাশিত একটি সড়ক নির্মাণের কাজ শুরু হলে আনন্দিত হয়েছিলেন স্থানীয়রা। কারণ এই সড়ক দিয়েই প্রতিদিন গ্রামের শত শত মানুষ স্কুল, বাজার, হাসপাতাল ও কর্মস্থলে যাতায়াত করেন। কিন্তু পিচ ঢালাইয়ের মাত্র একদিনের মাথায় সড়কের বিভিন্ন জায়গা উঠে যেতে শুরু করায় সেই আনন্দ মুহূর্তেই ক্ষোভে পরিণত হয়েছে।

স্থানীয় কৃষক আবদুল কাদের জানান, “আমরা ভেবেছিলাম এবার হয়তো দীর্ঘদিনের ভোগান্তি কমবে। কিন্তু একদিনের মধ্যেই রাস্তা উঠে যাচ্ছে, এটা তো আমাদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়।” গৃহিণী শিউলি আক্তার বলেন, “এই রাস্তা দিয়ে বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া করি। একটু বৃষ্টি হলেই চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এখন যদি নতুন রাস্তা এভাবে ভেঙে যায়, তাহলে আমাদের আবার সেই পুরনো দুর্ভোগে পড়তে হবে।”

অভিযোগ রয়েছে, রাস্তা নির্মাণে নিম্নমানের পিচ ব্যবহার করা হয়েছে এবং যথাযথ তদারকিও করা হয়নি। স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা বলেন, “এখানে ঠিকাদাররা শুধু নামমাত্র কাজ করছে। দেখার কেউ নেই। আমাদের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে, অথচ এর কোনো হিসাব নেই।”

রাস্তার গুরুত্বের কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, এই সড়কটি বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা সদরে যাওয়ার প্রধান মাধ্যম। টেকসই সড়ক হলে কৃষিপণ্য আনা-নেওয়াতেও সুবিধা হতো। কিন্তু নিম্নমানের কাজের কারণে গ্রামীণ অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাদের আশঙ্কা।

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং রাস্তার কাজ পুনরায় মানসম্মতভাবে সম্পন্ন করা হোক। না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট