1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে আমগাছ রোপণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজেকশন) জারি থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে আমগাছ রোপণ ও কালাই ছিটানোর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ঝর্ণা বেগম (৪০), স্বামী- মোঃ আঃ মতিন, সাং- শিবরামপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী জানান, উপজেলার হুলাশপুর মৌজার খতিয়ান নং- আরএস ৩৯, দাগ নং- ১১১ এর মোট ০.৭৭ একর জমির মধ্যে ০.১৪ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান এবং উক্ত জমির উপর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা (অর্ডার ৩৯ রুল ১, দেওয়ানী কার্যবিধি) জারি করেছে।

অভিযোগে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে বিবাদী রহিমা বেগম (৩৫), স্বামী- মোঃ তাহেরুল ইসলাম এবং লাল মোহাম্মদ (৭৫), পিতা- মৃত সমসের আলীসহ তাদের ভাড়াটিয়া লোকজন জমিতে আমগাছের চারা রোপণ ও কালাই ছিটায়। এসময় ঝর্ণা বেগম বাধা দিলে বিবাদীপক্ষ তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

ভুক্তভোগী ঝর্ণা বেগম বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রহিমা ও তার সহযোগীরা আইন অমান্য করে জমিতে গাছ রোপণ করেছে। এতে আদালতের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে। আমি এর ন্যায়বিচার চাই।” ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয়রা জানিয়েছেন, আদালতের আদেশকে উপেক্ষা করে প্রকাশ্যে এই কাজ করা হয়েছে, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। ভুক্তভোগী ঝর্ণা বেগম বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে নাচোল থানার ওসি বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট