1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে চাহিদার চেয়ে প্রায় ৫৯ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১ রাণীশংকৈল সীমান্তে ১,১৫০ পিস ইয়াবাসহ ২ কারবারি পুলিশের খাঁচায়

চাঁপাইনবাবগঞ্জে চাহিদার চেয়ে প্রায় ৫৯ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.151499; highlight: 1; algolist: 0; multi-frame: 1; brp_mask: 0; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা ঃচাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ আসন্ন ঈদুল আজহা ২০২৬ কে সামনে রেখে আগে থেকেই পুরোদমে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলোতে। সরেজমিনে জেলার প্রায় সবগুলো পশুর হাটে গিয়ে যায়, বাইরের জেলা থেকে অনেক পাইকার পশু ক্রয়ের জন্য আসছে। ঠিক তেমনি স্থানীয়রাও কিন্তু তাদের পছন্দমতে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে পিছিয়ে নেয়। এদিকে এবছর চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র বলছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ২ লাখ ২৬ হাজার ৫০ টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। আর জেলায় কোরবানি পশুর চাহিদা হচ্ছে ১ লাখ ৬৭ হাজার ২০২টি পশু। ফলে জেলায় উদ্বৃত্ত রয়েছে ৫৮ হাজার ৮৪৮টি পশু।
পশুগুলোর মধ্যে ৪৩ হাজার ৮২৪ টি ষাঁড়, ৩৬ হাজার ৩৩১ টি বলদ, ৩৬ হাজার ৮৫৫ টি গাভী, ৫০৬ টি মহিষ, ৮৪ হাজার ৮০১ টি ছাগল, ১২ হাজার ৯২২ টি ভেড়া রয়েছে। ৫ টি অন্যান্য পশু রয়েছে।
গতকাল মঙ্গলবার রজমিনে বিকেলে শিবগঞ্জ উপজেলার সর্ববৃহৎ পশুর হাট তর্ত্তিপুরে কোরবানির গরু ক্রয় করতে আসা মনিরুল ইসলাম নামে একজন ক্রেতা জানান আমি গত কয়েক বছর ধরেই গৃহস্থের কাছ থেকেই গরু ক্রয় করে থাকি। আজ হাটে এসেছি পরিচিত বা জানাশোনা কোন গৃহস্থের কাছ থেকে গরু ক্রয় করবো। জানা মতে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার গৃহস্থরা ও খামারিরা হাইজেনিক মেইনটেন্ট করে খাবার দিয়ে থাকে। গরুর মাংসের গুণগত মানও ভালো থাকে।
শিবগঞ্জ উপজেলার রুহুল এগ্রো ফার্মের মালিক রুহুল আমিন বলেন, আমরা প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে থাকি। আমাদের নিজস্ব জমিতে উৎপাদন করা ঘাস এবং সর্বোচ্চ মান নিশ্চিত করা দানাদার খাবার খাইয়ে থাকি। যার কারণে আমাদের এখানে গরু আগে থেকেই বিক্রি হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তার বলেন, এবছর কোরবানির ঈদে জেলায় কোরবানি পশু প্রস্তুত আছে ২ লাখ ২৬ হাজার ৫০ টি আর চাহিদা হচ্ছে ১ লাখ ৬৭ হাজার ২০২টি পশু। ফলে জেলায় এখন পর্যন্ত আমাদের চাহিদা অনুযায়ী উদ্বৃত্ত রয়েছে ৫৮ হাজার ৮৪৮টি পশু।
তিনি আরও বলেন, ঈদুল আজহা বাংলাদেশে একটি বৃহৎ উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর একটা চ্যালেঞ্জে থাকে। আমরা সব অংশীজনদের নিয়ে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট