1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় সীমানায় যাওয়া বাঘা থানার ৬ মালিকের ১৭৬ গরু উদ্ধার করলো তিন থানার পুলিশ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ায় সীমানায় যাওয়া বাঘা থানার ৬ মালিকের ১৭৬ গরু উদ্ধার করলো তিন থানার পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানা সীমানা পার হয়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমানায় চলে যাওয়া ১৭৬টি গরু উদ্ধার করেছে পুলিশ| আজ মঙ্গলবার(১১মে) বিকাল সাড়ে ৫টার দিকে বাঘা, লালপুর ও দৌলতপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে| পরে মালিকদের নিকট হস্তান্তর করা হয়|

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামের ৬ জন খামারির ১৭৬টি গরু চরতে চরতে বাঘা থানা সীমানা পেরিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকায় চলে যায়| সেখানকার কতিপয় লোকজন গরুগুলো নিজের দাবি করে আটকে দেয়| পরে পুলিশের শরানাপন্ন হলে তিন থানার পুলিশ সমš^য় করে বিকাল সাড়ে ৫টার দিকে ওই সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে| উদ্ধার হওয়া ১৭৬টি গরুর মালিক ৬ জনই বাঘা থানার চর এলাকার পলাশী ফতেপুর গ্রামের বাসিন্দা| মালিকরা হলেন- শওকত খামারু(৮০টি),জামাল খামারু(২৭টি), আসাদুল হক(১৬টি),াানারুল প্রামানিক(২০টি),জনি প্রামানিক২০টি),কামাল খামারু (১৩টি)| বাঘা থানার সহকারি পরিদর্শক(এসআই) এনামুল হক জানান,গরুগুলো যারা নিজের বলে আটকে দিয়েছিল,তারা অভিযানের খবর পেয়ে গুরু রেখে চলে যায়| যার কারণে তাদের সনাক্ত করা যায়নি|

গরু ফেরত পেয়ে খামারি শওকত খামারু সহ অন্য মালিকরা বলেন, “চরে গরু চরাতে গিয়ে সীমানা পার হয়ে গিয়েছিল| ১৭৬টা গরু হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি| কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন,পুলিশের হস্তক্ষেপে গরুগুলো ফিরে পেলাম|

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুূল হক বলেন, “পদ্মার চর এলাকা থেকে গরুগুলো পথ ভুলে দৌলতপুর সীমানায় ঢুকে পড়ে| মালিকদের মাধ্যমে খবর পেয়ে আমরা লালপুর ও দৌলতপুর থানা পুলিশের সহায়তায় গরুগুলো উদ্ধার করি| যাচাই-বাছাই শেষে ৬ জন মালিকের কাছে গরুগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে|”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট