1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে অগ্নিকান্ডে ভস্মিভূত একটি বাড়ি, ক্ষতি প্রায় ১৫লাখ টাকা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

শিবগঞ্জে অগ্নিকান্ডে ভস্মিভূত একটি বাড়ি, ক্ষতি প্রায় ১৫লাখ টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: শিবগঞ্জে অগ্নিকান্ডে একটি বাড়ি পুড়ে ভস্ম হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা। তবে শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা বলছেন প্রায় আট লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে  ১০মে রাতে দূর্লভপুর  ইউনিয়নের  জগনাথপুর ফুলদিয়াড়ী গ্রামের গাজলুর রহমানের ছেলে সফিকুর রহমানের বাড়িতে।

বাড়ির মালিক সফিকুর   রহমান ও দূর্লভপুর ইউপি চেয়ারম্যান মো: আজম আলি জানান  গতরাত সাড়ে নয়টার দিকে বিদ্যুতের শক সার্কিট হতে আগুনের সূত্র পাত হয়ে মুহুর্ত্তের মধ্যে বাড়ির চারটি ঘর,ঘরের সমস্ত আসবাবপত্র, দুইটি গরু, কয়েকটি ছাগল ও হাঁসমুরগী  পুড়ে ভস্ম হয়ে গেছে।  ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

Open photo

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার মো: মতিউর রহমান জানান ,অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে  যাই এবং আগুন নিয়ন্ত্রনে আনি। প্রায় আট লাখ টাকা মালামাল উদ্ধার করেছি। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকার । আগুনের সূত্রপাত হয়েছে বিদ্যুতের শক সার্কিট হতে।

১১ মে দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান্ডিল ঢেউ টিন,নগদ ছয় হাজার টাকা ও শুকনো খাবার  প্রদান করেছেন এবং সার্বিক সহযোগিতার করার আশ^াস দেন।  সময় উপস্থিত ছিলেন দূর্লভপুর ইউপি চেয়ারম্যান মো: আজম আলি,সংশ্লিষ্ট ইউপি সদস্য সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট