1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোলে শিলাবৃষ্টিতে ধান, সবজি ও আমের ব্যাপক ক্ষতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ                               চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর ও নাচোল উপজেলার পার্বতীপুর ইউনিয়ন,কসবা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার( ১ লা মে) বিকাল বেলা হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয় এতে ক্ষতি হয়েছে বোরো পাকা ধান, বেগুন পেঁপে ডাটা বরবটি,আম, কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফসলাদি মাত্র ১৫ থেকে ২০ মিনিটের সময় চলমান শিলাবৃষ্টিতে এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

এলাকাবাসী জানায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়। প্রথম দিকে হালকা বাতাস শুরু হয় কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় হালকা ঝড় এর সাথে শিলাবৃষ্টি এতে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এই দুর্ভোগ নেমে আসে। এতে আমাদের গাছপালা সহ ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে।

বাবুল নামের এক কৃষক জানায় অনেকের পাকা ধান এখনো কাটা হয়নি । আমারও ধান কাটা বাকি রয়েছে আজ হঠাৎ শিলা বৃষ্টির কারণে ধান ঝরে কাদা ও পানিযুক্ত জমিতে পড়ে গেছে এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। সোহেল হোসেন জানায়, আমার দুই বিঘা জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে সবে মাত্র বিক্রি শুরু করেছি। এরই মধ্যে আজকে প্রচুর শিলাবৃষ্টি হলো এতে আমার সকল ফসল নষ্ট হয়ে গেছে। নষ্ট সবজি চারা আর ভালো হওয়ার কোন সম্ভাবনা নেই। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আবারো জমিতে নতুন করে ফসল লাগাতে হবে ।

এছাড়া পার্বতীপুর ও কসবা,নাচোল সদর ইউনিয়নের বাগানের শতাধিক গাছের আম ঝড়ে গেছে এছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান মাত্র ১৫ মিনিট এর শিলা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতির পরিমান এখনো বলা সম্ভব হচ্ছে না ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট