1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মোঃ মেহেদী (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্র জানায়, ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল কাকনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ছদ্মবেশে অবস্থানরত মেহেদীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী বগুড়ার সোনাতলা থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোঃ নিজাম উদ্দিনের ছেলে। তিনি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল চোরাচালানের মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিশেষ ক্ষমতা আইনে ০২ বছরের সাজা পান। কিন্তু দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে তারা দেশব্যাপী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট