1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জাহিদুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ফগার ও স্প্রে মেশিন ব্যবহার করে মশা নিধনের পাশাপাশি ড্রেন পরিষ্কার কার্যক্রমও জোরদার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্নের নির্দেশনায় ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়।

২ নম্বর ওয়ার্ডের মহিশালবাড়ী এলাকার সড়কসংলগ্ন ড্রেন থেকে দীর্ঘদিনের জমে থাকা ময়লা, পলিথিন ও কাদা অপসারণ করা হয়। একই দিনে ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকার সামনের ড্রেনও পরিষ্কার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না থাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এতে এলাকায় দুর্গন্ধ ও মশার উপদ্রব বেড়ে গিয়ে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। পৌরসভার স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে।

Open photo NaN

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।তিনি আরও বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট