1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু দমনে রাসিকের ১৫তম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পবায় বিপ্লব ও সংহতি দিবস খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: সমবায়ের মাধ্যমে তরুণদের নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান হুইপ রকিবুল ইসলামের “সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করে সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”: কালীগঞ্জে রুহুল কবির রিজভী শিবপুরে নকল বিড়ির কারখানায় যৌথ অভিযান: ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, মূল হোতা নেপাল দত্ত আটক বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: “সবাই সৎভাবে সমবায়ে যুক্ত হলে, বাঘাই হবে স্বাবলম্বী বাঘা” শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আত্মসামাজিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ

কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুষ্টিয়া শহরের থানা পাড়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পর কুষ্টিয়া মডেল থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৥ নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে ওত পেতে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। ইমনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে থানা পাড়ায় কিচেন ক্লাবের কাছে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। এ সময় বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ কালো শার্ট পরিহিত ইমন গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। সেও একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ করে দেয় সে। তবে পরিবারের ধারণা, অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে জাকিয়াকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।

জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ‘ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ভুক্তভোগীর অবস্থা ভালো আছে, তার সেলাই চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট