1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিশেষ সাধারণ সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : মোঃ রাসাদুদ জামান আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিশেষ সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের রাজমিস্ত্রি সংগঠনের পূর্বের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা তসলিম উদ্দিন সাখিদার। তিনি বলেন, “সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে আরও সক্রিয় হতে হবে। স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে।”

সভায় বিদায়ী সভাপতি কাজী মাজেদুল ইসলাম মিমোর তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই সংগঠনকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত। শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। নতুন নেতৃত্ব আমাদের অর্জন আরও এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি। সততা, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলাই আমাদের শক্তি। ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করছি।” সভায় ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা আগামী নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সুন্দর একটি শক্তিশালী কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। যাতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে রাখা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার, বিভিন্ন স্তরের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা ২০২৬ সালের নির্বাচনী প্রস্তুতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শ্রমিকদের উন্নয়নকেন্দ্রিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।শেষে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট