1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

আইপি উন্মুক্তের দাবি সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন: দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আমদানিকারকদের জন্য পেঁয়াজের ইম্পোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করার দাবি জানিয়েছে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. একরামুল হক।

এ সময় সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, দেশীয় উৎপাদন বাজারের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাম্প্রতিক সময়ে সীমিত আকারে আইপি প্রদান শুরু করলেও মাত্র কয়েকজন আমদানিকারককে ৩০–৫০ মেট্রিক টন আইপি দেওয়া হয়েছে। পরে কৃষকদের স্বার্থ বিবেচনা করে আইপি দেওয়া বন্ধ করা হয়। বর্তমানে শত শত আমদানিকারকের আবেদন প্রক্রিয়াধীন।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, হাইকোর্টে কয়েকজন আমদানিকারক রিট করে হাজার হাজার মেট্রিক টনের আইপি পাওয়ার আদেশ নিয়েছেন। “যদি কিছু ব্যবসায়ী বিপুল পরিমাণ আইপি হাতে পান, তবে তারা সিন্ডিকেট গড়ে মনোপলি ব্যবসা চালু করতে পারবেন, যা বাজার অস্থিতিশীল করবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করবে,” বলেন একরামুল হক।

সংগঠনের নেতাদের মতে, বাজার নিয়ন্ত্রণ ও আমদানিকারকদের স্বার্থ রক্ষার জন্য সবার জন্য সমান সুযোগে আইপি উন্মুক্ত করার বিকল্প নেই। সীমিত আইপি প্রদানের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে এবং দাম আরও বৃদ্ধি পেতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, দ্রুত সিদ্ধান্ত নিলে দাম স্থিতিশীল রাখা সম্ভব। সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, দ্রুত ও গ্রহণযোগ্য পদক্ষেপ নিলে বাজারে স্বাভাবিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট