1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ রাজশাহী অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির বাড়িঘর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় খাসপাড়ায় উচ্ছেদের কারণে বাসিন্দাদের ছাড়তে হচ্ছে চার প্রজন্মেও ঠিকানা রাজশাহীতে প্যারাকুয়েটসহ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবীতে মানববন্ধন শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক

ভোলা জেলা পুলিশ লাইনে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাব্বির আলম বাবুঃ ভোলা জেলা পুলিশ লাইনে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই আধুনিকায়িত মেসের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) । মেসের নতুন ও মনোরম পরিবেশে জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ ‘প্রীতিভোজ’ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি ও নানা প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত পরিশ্রম করে ডিউটি সম্পন্ন করেন, তাই তাদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে মেসটির আধুনিকায়ন ও সংস্কার করা হয়েছে এবং এটিকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, “পুলিশ সদস্যদের কেবল অধস্তন কর্মচারী নয়, বরং পরম শ্রদ্ধেয় সহকর্মী এবং একজন মানুষ হিসেবে বিবেচনা করে তাদের জন্য একটি সুন্দর ও মানসম্মত খাবারের পরিবেশ নিশ্চিত করার প্রয়াস এটি।” এছাড়া পুলিশ সুপার  আরো বলেন, “একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়ার পাশাপাশি মেসের শৃঙ্খলা বজায় রাখা এবং এটি সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার মূল দায়িত্ব মেসের সদস্যদের নিজেদেরই নিতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইনে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট