সাব্বির আলম বাবুঃ ভোলা জেলা পুলিশ লাইনে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই আধুনিকায়িত মেসের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) । মেসের নতুন ও মনোরম পরিবেশে জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ 'প্রীতিভোজ' এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি ও নানা প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত পরিশ্রম করে ডিউটি সম্পন্ন করেন, তাই তাদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে মেসটির আধুনিকায়ন ও সংস্কার করা হয়েছে এবং এটিকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, “পুলিশ সদস্যদের কেবল অধস্তন কর্মচারী নয়, বরং পরম শ্রদ্ধেয় সহকর্মী এবং একজন মানুষ হিসেবে বিবেচনা করে তাদের জন্য একটি সুন্দর ও মানসম্মত খাবারের পরিবেশ নিশ্চিত করার প্রয়াস এটি।” এছাড়া পুলিশ সুপার আরো বলেন, “একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়ার পাশাপাশি মেসের শৃঙ্খলা বজায় রাখা এবং এটি সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার মূল দায়িত্ব মেসের সদস্যদের নিজেদেরই নিতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইনে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর