1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে স্বার্থ ও অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আজ মঙ্গলবার বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এনসিপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি বলেন, রাজশাহী থেকে নেসকোসহ আঞ্চলিক অফিসগুলো বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এটি রাজশাহীর প্রতি বৈষম্যমূলক আচরণ। এ বৈষম্য রাজশাহীর জনগণ মানবে ননা। সরকার যদি এগুলো থেকে বিরত না থাকে এবং জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হয়, তাহলে রাজশাহীর স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির সহ সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, নারী শক্তির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক উড়সী মাহফিলা ফাতিহা, জেলা ছাত্রশক্তির আহবায়ক মোতালেব হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট