1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মাস্টার্স ফুটবল খেলোয়াড় এর সাথে ভোরের ডাক দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

বাঘায় মাস্টার্স ফুটবল খেলোয়াড় এর সাথে ভোরের ডাক দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ভোরের সূর্য উঠার সাথে সাথে একে একে হাজির হন সাবেক কৃতি ফুটবলাররা। অনেক দিন পর খেলার মাঠে সতীর্থদের সঙ্গে দেখা। স্বল্প পরিসরে হলেও তাদের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়। পরিচালকের বাঁশির সাথে খেলোয়াড়ের সাজে গায়ে জার্সি,পরনে হাফ প্যান্ট,পায়ে বুট পরে মাঝে মাঠে হাজির খেলোয়াড়রা।

উপজেলা বিভিন্ন দপ্তর ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত ভোরের ডাক ফুটবল দলের খেলোয়াড় সহ সবাই উপজেলার সাবেক কৃতি ফুটবলার। সকালের নাস্তার আয়োজন রেখেই বাঘায় প্রীতি ম্যাচের আয়োজন করে ভোরের ডাক ফুটবল দল। শুরু হয় মাস্টার্স ফুটবল খেলোয়াড় এর সাথে ভোরের ডাক দলের প্রীতি ফুটবল ম্যাচ । শুক্রবার (৩জুলাই) সকাল সাড়ে ৭টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কৃতি ফুটবলার জাফর ইকবালের সঞ্চালনায় প্রীতি বন্ধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালেহ আহমদ সালাম, সাবেক ফুটবলার আফাজ উদ্দিন, সাজেদুল হক। খেলা পরিচালনা করেন আবু হেনা মোস্তফা কামাল (রানা)। খেলায় কোন দলই গোলের মুখ দেখতে পাননি। ফলে অমিমাংসিত ভাবে শেষ হয়।

খেলায় ষ অংশগ্রহণ করেন উভয় দলের মধ্যে অন্যতম খেলোয়াড়-সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মতিউর রহমান, ডাঃ আক্তারুজ্জামান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, হিটলার,মোয়াজ্জেম আবু হেনা মোস্তফা জামান বাপ্পী, হানিফ ইকবাল , মোশারফ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট