1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারে সাংবাদিকরা রংপুরের  শ্যামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা এমনটাই বক্তব্য প্রদান করেন।

শ্যামপুর প্রেসক্লাবের উপদেষ্টা সচিব ও বদরগঞ্জ উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে শ্যামপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগের আলোর সাংবাদিক এ এন এম শামছুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহা।

প্রেসক্লাবের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজমল হক আদিল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখে গোপালপুর ইউনিয়ন বিএনপির  সভাপতি শামসুর রহমান বকুল, শ্যামপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছা, সেবক দল রংপুর জেলা শাখার সদস্য বিশিষ্ট সমাজসেবক জুবায়ের সিদ্দিকী সাদ্দাম, শ্যামপুর প্রেসক্লাবের উপদেষ্টার সদস্য ও শ্যামপুর চিনিকল এমপ্লয়েজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা,  বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী রুহুল আমিন লিটন, শ্যামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ১১ নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী, শ্যামপুর উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আব্দুল কাদের টিউটোরিয়ালের পরিচালক আব্দুল কাদের, গোপালপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে যুগ্ন সাধারণ সম্পাদক  ফরহাদ আহমেদ,অনলাইন  জেড এইচ টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান কবির,জেড এইচ টেলিভিশনের উপ-সম্পাদক নাঈম ইসলাম, শ্যামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন নয়ন।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের   সমাজ ব্যবস্থা সুস্থ ধারায় অগ্রযাত্রা করতে পারে। সাংবাদিকরা আছে বলেই দুর্নীতি, অন্যায়, সহ নানা অপরাধ জনসমাজে প্রকাশ পাচ্ছে এবং তা সংশোধিত হয়ে সুস্থ ধারায় সমাজ ব্যবস্থা অগ্রগামী হচ্ছে। আরো সজাগ হয়ে দেশের প্রতিটি অঞ্চলের বস্তু নিষ্ঠ সংবাদ সাংবাদিকদের তুলে ধরতে আহ্বান জানান বক্তারা । প্রতিষ্ঠা বার্ষিকীতে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট