1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল 

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. সাইফুল ইসলাম (শান্ত), মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১ নং মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাস সরকার নুপুরের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুর একজন নারীকে অশালীন ভাষায় গালিগালাজ করছেন।

ভিডিওর দৃশ্যপটে দেখা যায়, ওই নারী চেয়ারম্যানের অশালীন আচরণের প্রতিবাদ করছেন। এক পর্যায়ে মেজাজ হারিয়ে চেয়ারম্যান তার হাতে থাকা একটি লাঠি দিয়ে ওই নারী এবং তার সঙ্গে থাকা এক পুরুষকে মারপিট শুরু করেন। চেয়ারম্যানের আঘাতগুলো ছিল মূলত তাদের শরীর এবং মাথার লক্ষ্য করে, যা অত্যন্ত উদ্বেগজনক।

Open photo

প্রকাশিত ভিডিওতে সহিংস আচরণের দৃশ্য স্পষ্ট হলেও, ঠিক কী কারণে বা কোন ঘটনার জেরে জনপ্রতিনিধি হয়েও চেয়ারম্যান এমন আচরণ করলেন, তার সুনির্দিষ্ট কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনার পর স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া একজন জনপ্রতিনিধির এ ধরনের আচরণ কতটা যুক্তিসঙ্গতা তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এ বিষয়ে চেয়ারম্যান বিভাস সরকার নুপুরের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট