
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৫০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেলা কারাগারের বন্দী ছিলেন। বাড়ি পাবনা সদরের দাপুলিয়া গ্রামে। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টায় তিনি
মারা যান।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামে। তিনি বলেন, অসুস্থ হয়ে পড়লে পাবনা জেলা কারাগার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করার পর বুধবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলার আরও বলেন, সিরাজুল ইসলাম ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য,বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার অবস্থা লাজুক হওয়ায় প্রতিদিন গড়ে ৭/৮ টি রোগী মারা যাছ্ধসঢ়;ছ। যার কারণ সময় মত ডাক্তার না আসায়। উন্নত চিকিৎসার আশায় দূরদূরান্ত থেকে মানুষ এখানে এলেও সেবা নিতে গিয়ে অনেকেই পড়ছেন ভোগান্তিতে। প্রয়োজনীয় তথ্য পেতে জটিলতা এবং দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে কিছু ক্ষেত্রে নার্সিং সেবায় অনাগ্রহ বা রূঢ় আচরণের অভিযোগ উঠেছে, যদিও অনেক নার্স আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।#