1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ

স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘা উপজেলায় দুই সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পালানোর অভিযোগ উঠেছে ইসরাত জাহান রিহা (২৪) নামে এক গৃহবধূর বিরুদ্ধে। রিহা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি রুস্তমপুর গ্রামে। উজ্জ্বল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। উজ্জ্বলের ভাই সাজেদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (২৪ জুলাই) বাঘা থানায় অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, রিহা ৬ বছরের মেয়ে উম্মে আছিয়া ও ৩ বছরের ছেলে আবু ওবায়দাকে নিয়ে বাড়ি থেকে চলে যান। তিনি সঙ্গে করে এসএসসি থেকে ডিগ্রির সনদ, জন্মনিবন্ধন ও প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছেন। স্বামীর পরিবারের অভিযোগ, বিয়ের আগেও রিহা একবার এভাবে চলে গিয়েছিলেন। সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা বিষয়টি মেনে নিয়েছিলেন।

এবিষয়ে রিহার মুঠোফোনের দুই টি সিম নম্বরে ফোন দিয়েও কোনো সাড়া পাওয়া যায় নি। বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট