1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

বাঘায় স্বাভাবিক প্রসবে জন্ম এক সঙ্গে , তিন ঘন্টা পর তিনজনের মৃত্যু একই সঙ্গে !

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি রাজশাহীর বাঘায় আকলিমা বেগম (২৫) নামের এক নারী একসঙ্গে তিন কণ্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (০৮-০৯-২০২৫) সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেস অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবের মাধ্যমে ওই তিন শিশু ভূমিষ্ঠ হয়। তবে মা সুস্থ থাকলেও তিন সন্তানই মারা গেছে জন্মের তিন ঘন্টা পর। আকলিমা বেগম উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের সোহেল রানার স্ত্রী।

চিকিৎসকেরা জানিয়েছেন, অপরিনত বয়সে তিনটি নবজাতক কণ্যার জন্ম দেন আকলিমা। গর্ভকালিন সময় থেকে তিন শিশুর বয়স হয়েছিল ৬ মাস। আকলিমার বিয়ের পর প্রথম সন্তান প্রসব ছিল এটি। তবে মা আকলিমা বেগম ভালো আছেন।

প্রসুতি আকলিমার সহোদার ভাই পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম জানান, সোমবার (০৮-০৯-২০২৫) প্রসব বেদনার পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই তিনটি কণ্যা সন্তান ভূমিষ্ঠ হয়। এতে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও খুবই আনন্দিত হন। পরে জরুরি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। রামেকের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তির পর দুপুর আড়াই দিকে একে একে তিন সন্তানই মারা যায়। আকলিমা হাসপাতালের মডার্ণ লেবার কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

জহুরুল জানান,তার বোনের স্বামী সোহেল রানা গার্মেন্টস কর্মী। তার অনুপস্থিতিতে দেখভাল করছেন তিনি (জহুরুল)সহ তার মা খালেদা বেগম ও স্ত্রী সাহিদা বেগম। আকলিমার বিয়ের পর প্রথম সন্তান প্রসব ছিল এটি। খবর পেয়ে রামেক হাসপাতালে পৌছেন আকলিমার স্বামী সোহেল রানা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান জানান, পরীক্ষা নিরীক্ষার পর তিন সন্তানের উপস্থিতি বোঝা যায়। যা নরমাল ডেলিভারি সম্ভব ছিল। পরে তিনজন চিকিৎসক ও দুইজন সিনিয়র নার্স অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসব করাতে সক্ষম হন। কোনো অস্ত্রোপচার ছাড়া নরমাল ডেলিভারি করাতে পেরে অনেক খুশি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট