1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: গ্যাস সংকট নিরসন, ঘন ঘন লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিল প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জেলা ও
মহানগর। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করা হয়। এতে মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী প্রমুখ বক্তব্য দেন।

পরে জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং নিত্যপণ্যের লাগামহীন দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, কৃষি এবং শিক্ষা কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্মারকলিপিতে বলা হয়, রাজশাহীতে দীর্ঘদিন ধরে গ্যাসের স্বল্পচাপের কারণে সিএনজি স্টেশন, যানবাহন এবং আবাসিক গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি প্রি-পেইড মিটার ব্যবস্থাপনায় অনিয়ম, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং ঘন ঘন লোডশেডিং সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয়
দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পাশাপাশি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়। এটি করা হলে তা আত্মঘাতি সিদ্ধান্ত হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবিও তুলে ধরা হয়। দাবিগুলো হলো, গ্যাস উৎপাদন বাড়িয়ে সংকট দ্রুত নিরসন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানো, লোডশেডিং বন্ধ ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট