1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিধবা নারী ৩ দিন ধরে যুবকের সঙ্গে পালাতক হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ রাজশাহীতে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায় শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  নারী ও শিশু নির্যাতন বন্ধে ৭টি শক্তিশালী পদক্ষেপ: গড়ে উঠুক নিরাপদ সমাজ

রাজশাহীর ভুবনমোহন পার্কে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন  রাজশাহীর ঐতিহ্যবাহী ভুবনমোহন পার্কের একটি কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে হাতেনাতে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ জুয়াবিরোধী টিম ও ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মুঠোফোন জব্দ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে ভুবনমোহন পার্কের ভেতরে সিটি করপোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানকালে ওই কক্ষে কয়েকজনকে জুয়া খেলতে দেখা যায়। পরে তাদের হাতেনাতে আটক করা হয়। আরএমপি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়ার মিলন সরকার (৩০), রাজারহাতা এলাকার কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া এলাকার বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার খোকন (৫৪), শিরোইল কলোনির হাবিবর রহমান (৬০), আইনুল হক (৫০) ও আব্দুল আলিম (৪৫)। এছাড়া নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের রানা (৩৭) ও মেহেরাজ (৩২) রয়েছেন।

অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মোট ৬৬ সেট প্লে-কার্ড বা তাস উদ্ধার করেন। একই সঙ্গে জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন এবং নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটক ব্যক্তিরা ওই কক্ষে বসে তাসের মাধ্যমে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ জুয়াবিরোধী টিম ও সিআরটির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। আরএমপি জানিয়েছে, নগরীতে জুয়া ও অবৈধ বেটিং কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় আটক ১০ জনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট