1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে বাল্য বিয়ে বন্ধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক আলোচনা সভা  রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডুয়েল গেজ চান রাজশাহীবাসী নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান  নারী ও শিশু নির্যাতন বন্ধে ৭টি শক্তিশালী পদক্ষেপ: গড়ে উঠুক নিরাপদ সমাজ নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুল,ফল ও ঔষধি বাগান 

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে কয়েক বছর যাবত যেখানে ছিল পৌরসভার ময়লা,আবর্জনার স্তূপ, দুর্গন্ধ আর জনদুর্ভোগ সেই স্থানটিই এখন পরিণত হয়েছে ফুল,ফল ও ঔষধি গাছ রোপনের মাধ্যমে আকর্ষণীয় রাস্তার বাগান। এমন ব্যতিক্রমী উদ্যোগে বদলে গেছে নরসিংদীর শিবপুর বানিয়াদি ডিসি রোডের মোড়ের চিত্র। দীর্ঘ বছর ধরে ওই এলাকা ও পথচারীদের জন্য ছিল ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন । স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, পরিবহনে চলাচল ও ছিল ভীষণ অতিষ্ট। জনবসতি এলাকার গুরুত্বপূর্ণ দুইটি সড়কের দুই পাশে ফেলানো ময়লার ভাগাড় থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি সৃষ্টি হয়েছিল জনস্বাস্থ্য জন্য চলাচলের নানা সমস্যা। দীর্ঘ বছরের এই ভোগান্তি থেকে মুক্তি জন্য সর্বস্তরের জনসাধারণের ছিল জোর দাবি।

Open photo

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর উদ্যোগে অবশেষে সেই ময়লার ভাগাড় পরিস্কার করে সেখানে লাগানো হয়েছে ফুল,ফল ও ঔষধি গাছের চারা। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু,আব্দুর রহিম যৌথ ভাবে বাস্তবায়িত এই উদ্যোগটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, যেখানে আগে ময়লা,আবর্জনার স্তূপ পড়ে থাকত,সেখানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ । ময়লার দুর্গন্ধের পরিবর্তে এখন ওই স্থানটি হয়ে উঠেছে পর্যটকদের মতো সৌন্দর্য ও আকর্ষণীয় পরিবেশবান্ধবতার রাস্তা। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন দীর্ঘদিনের জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনেন এবং বাস্তবায়ন করেন। বানিয়াদি ডিসি রোডের এই ময়লার ভাগাড় অপসারণ ও বাগান তৈরির উদ্যোগ জনবান্ধব ও প্রশাসনিক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একজন সরকারি অফিসার ইচ্ছা আন্তরিকতা,দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে একটি এলাকার চিত্র কতটা বদলে দেওয়া সম্ভব তারই বাস্তব উদাহরণ।

Open photo

ময়লার ভাগাড়কে বাগানে রূপান্তরের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা তৈরি করতে পারেন। এলাকাবাসীর প্রত্যাশা,বাগানটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে ভবিষ্যতে এটি শিবপুরের জন্য পর্যটক স্থান লাভ করিতে পারে। শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিন এর এই উদ্যোগ বলে দেয়,সদিচ্ছা ও আন্তরিক নেতৃত্ব থাকলে একটি ছোট উদ্যোগও বদলে দিতে পারে পুরো এলাকার চিত্র।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট