1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল আধুনিকায়নের আশ্বাস দিলেন  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন  রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। টার্মিনালটি আরও পরিকল্পিত, আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে গড়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রোববার (২৪ আগস্ট) বাসচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে যান আরডিএ চেয়ারম্যান। এ সময় তিনি টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বাসচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে টার্মিনালের নানা সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলেন।

পরিদর্শনকালে টার্মিনালের সার্বিক অবস্থা দেখে এটিকে আরও পরিকল্পিত ও আধুনিকভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান আবুল কালাম আজাদ সুইট। একই সঙ্গে রাজশাহী নগরীর আধুনিকায়ন, যানবাহন ব্যবস্থাপনা এবং যানবাহন রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Open photo

আরডিএ চেয়ারম্যান বলেন, “টার্মিনালের আধুনিকায়ন ও ভবিষ্যতে বাস সার্ভিসের উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা তা করব। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা চাইলে সকল উন্নয়ন সম্ভব, আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরীর যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার পাশাপাশি শিরোইল বাস টার্মিনালকে আধুনিক, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান, এস্টেট অফিসার মোঃ  বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট