1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জোঁকা বিলে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ তুলে তা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। এ বিষয়ে জেলা প্রশাসক ও বাগমারা ইউএনও বরাবর লিখিত আবেদন করেছেন তাঁরা। আবেদনকারী তাহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাছিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ সরদার।

তাঁর আবেদনে দাবি করা হয়েছে, জোঁকা বিলের ফসলি জমিতে রাতের আঁধারে পুকুর খনন করা হচ্ছে। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, স্থানীয় বাসিন্দারা পুকুর খননে বাধা দিতে গেলে তাঁদের গালিগালাজ করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে নিরাপত্তার শঙ্কায় তাঁরা কার্যকরভাবে প্রতিবাদ করতে পারছেন না। লিখিত আবেদনে অভিযোগ করা হয়েছে, পুকুর খননের সঙ্গে মথুরাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবু বাশার, আব্দুল হালিম ও সোহেল রানা জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আবেদনকারীরা অবিলম্বে অবৈধ পুকুর খনন বন্ধ, ফসলি জমি সংরক্ষণ এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আরও কৃষিজমি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের কোনো সুযোগ নেই। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবৈধ খনন বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কৃষিজমি সংরক্ষণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আবেদন পেয়েছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট