1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা'র রুহের মাগফিরাত কামনায় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা জেলা বারের ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী রেজাউল করিম রানা’র রুহের মাগফিরাত কামনায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতির ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবী মরহুম রেজাউল করিম রানা’র অকাল প্রয়ানে পাবনা জেলা বার সমিতি খুবই ব্যথীত। রেজাউল করিম রানার আকস্মিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। গত বুধবার (১৯ আগষ্ট ২০২৬) দুপুর বারোটার সময় পাবনা জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋন আদালত এজলাসে রেজাউল করিম রানা বুকের ব্যথায় আচমকাই পড়ে যাওয়ার মুহূর্তে উপস্থিত লার্নেড বৃন্দ তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে প্রেরন করেন। জরুরী বিভাগের চিকিৎসকগন মরহুম রানাকে ব্রড ডেড ঘোষণা করেন। পাবনা বার সমিতির ২০২৬ ব্যাচে এনরোল হওয়া ৫৭ জনের মধ্যে মরহুম অ্যাডভোকেট রেজাউল করিম রানা ছিলেন সবচেয়ে প্রবীণ ও অমায়িক সদাহাস্যজ্বল একজন ব্যক্তিত্ব।

পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তার পদচারণা প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেওয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তারই ব্যাচমেট (২০২৬ ব্যাচ) বিজ্ঞ বন্ধুরা। রবিবার ২৩-০৮-২৬) বিকেল চার ঘটিকার সময় পাবনা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী ভবনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার, সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র শ্রী মলয় কুমার দাস রায় সহ আদালতের বিজ্ঞ সিনিয়র আইনজীবীসহ, ২০২৬ ব্যাচের বিজ্ঞ আইনজীবীগন। উক্ত দোওয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ২০২৬ ব্যাচের আইনজীবী অ্যাডভোকেট এস কে নুরুজ্জামান সাগর ও অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিল।

উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। মরহুমের রেখে যাওয়া স্ত্রী ও ২ কন্যা সন্তানকে দেখে পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আকির হোসেন শিকদার পান্না তাৎক্ষণিক ভাবে মরহুমের পরিবারের হাতে নগদ =৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে সকল আইনজীবীদের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে থাকার ও সন্তানদের শিক্ষা গ্রহনে সহায়তার আশ্বাস প্রদান করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ গোলাম আজম, পেশ ইমাম- খাদিজাতুল কুবরা জামে মসজিদ, কাচারী পাড়া,পাবনা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট