1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেনঃ ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠির সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবসটি উদযাপন উপলক্ষ্যে, আলোচনা সভা, পুরষ্কার ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান।

উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়েজিদ ইবনে আকবর,উপজেলা নির্বাহী অফিসার ঝালকাঠি সদর ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলারা খানম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি ঝালকাঠি এবং দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সদস্যসহ অন্যান্য অংশীজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ঝালকাঠি ও মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠির যৌথ উদ্যোগে আয়োজিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট