1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পীরিতে মজিলো মন কিবা হাড়ি কিবা ডোম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম প্রেমিকার অনশন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

পীরিতে মজিলো মন কিবা হাড়ি কিবা ডোম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম প্রেমিকার অনশন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম…………………………………..

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে অনশন করছেন এক মুসলিম নারি (২৪)। গত শনিবার (১৭ ডিসেম্বর ) বিকেল থেকে প্রেমিক অসিম কুমার মন্ডল (২২) এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। অসিম কুমার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের অমল কুমার মন্ডলের ছেলে। এ ঘটনায় অত্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বিলম্বে পাওয়া খবরে জানা গেছে, প্রেমিকা অভিযোগ করে বলেন, গত দুই বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অসিম কুমার আমাকে একাধিক বার ধর্ষণ করে। আমার কাছ থেকে পর্যায়ক্রমে কয়েক লক্ষ টাকা নিয়েছে। সম্প্রতি তাকে বিয়ের কথা বলি। কিন্তু তার পরিবারের চাপে পড়ে এখন সম্পর্ক অস্বীকার করছে। বেশ কয়েকদিন থেকে সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আর সেকারণেই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করেছি।

 

প্রেমিক অসিম কুমারের কাছে জানতে চাইলে সে বলে তার সাথে আমার কোন প্রেমের সম্পর্ক নেই। মেয়েটি আমার বড় বোনের বান্ধবী। অত্র এলাকার চেয়ারম্যান আব্দুস সবুর এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছু জানেন না।

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট