1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সরকারী ভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পারুল বেগম গ্রেপ্তার কালীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা

নওগাঁর ধামইরহাটে সরকারী ভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

নওগাঁর ধামইরহাটে সরকারী ভাবে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর দুপুর ২ টায় উপজেলা খাদ্য গুদামে ২৮ টাকা কেজি ধান ও ৪২ টাকা কেজি দ্বরে চাল সংগ্রহ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

 

উদ্বোধনী দিনে চাল প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম। বাজারে সরকারি দরের চেয়ে ধানের দাম বেশি হওয়ায় কৃষকরা সরকারি গুদামের চেয়ে খোলা বাজারের আড়তে বেশির ভাব ধান বিক্রয় করতে দেখা গেছে।

 

ধান ও চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার  আলী, ইউএনও আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণি, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা অপূর্ব রাইহান, বিশিষ্ট ব্যবসায়ী জিতু, মো. খলিল, সাংবাদিক ও কাউন্সিলর আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মনম পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সরকারি দরের চেয়ে বেশি বাজারে দাম পাওয়ায় ধান প্রদানে অনেক কৃষক অনিহা প্রকাশ করার সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতাউর রহমান বলেন, চলতি মৌসুমে আমরা বরাদ্দ প্রাপ্ত ১ হাজার ১৯৪ মেট্রিক টন ধান ও ২৪৪ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করছি, আশা করছি, কৃষকরা ধান সরকারি ভাবে দেবেন ও মিলাররা চালও দেবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট