1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন

উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে ‘রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

‘রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি’ স্লোগানে আয়োজিত এই ম্যারাথনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। এবারের আয়োজনে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “দৌড় শুধু নিজেকেই সুস্থ রাখবে না, আগামী দিনে সব কাজে গতির সঞ্চার করবে। ক্রীড়াই পারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে।” এ ধরনের আয়োজনের জন্য তিনি রাজশাহী রানার্স কমিউনিটিকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, “ ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন এবং প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে ক্রীড়ার উন্নয়নে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। আসুন আমরা সকলে মিলে গ্রিন ও ক্লিন রাজশাহীকে আরও সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলি।”

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি বিনির্মাণের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে নগরীতে দৌড় বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতেই এই হাফ ম্যারাথনের আয়োজন।

Open photo

রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, ম্যারাথন রেস কো-অর্ডিনেটর প্রফেসর আমিরুজ্জামান এবং রেস মার্শাল কেএম আরিফ হোসেনসহ কমিউনিটির অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘টাইম জোন’। সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি কর্পোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক, নিউকি, এমসিজি ও স্পার্কলিংসহ অন্যান্য প্রতিষ্ঠান।#

৥ মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট