1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

নওগাঁর পত্নীতলায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ও প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে বুধবার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

 

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৮/৬-এস এর নিকটবর্তী রাম চন্দ্রপুর নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে (জিআরনং ৭২৫৮৬১, মানচিত্র-৭৮/সি১২) পতœীতলা ১৪ বিজিবি এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বদেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) লেঃকর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১১সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বদেন কমান্ড্যান্ট ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, ভারত শ্রী শঞ্জয় কুমার মিশ্রা। সৌজন্য সাক্ষাৎ এ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে সৌহার্দ্য প‚র্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয় বলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট