1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেশের রেলওয়ে পরিবহন খাতে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পারুল বেগম গ্রেপ্তার কালীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

দেশের রেলওয়ে পরিবহন খাতে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ

  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী……………………………………………………….

রেলওয়ে পরিবহন খাতে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। যাত্রীবাহী আধুনিক কোচ ও ইঞ্জিন কেনার পাশাপাশি পরিবহন খাতকেও আধুনিকায়ন করা হচ্ছে। উদ্যোগের অংশহিসেবে এবার রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন খাতে যুক্ত হচ্ছে মালবাহী ৫৮০ আধুনিক বগি। এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চীন থেকে এসব ওয়াগন আনা হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ৩৯৮ কোটি টাকা। বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের আওতায় কেনা হচ্ছে এসব মালবাহী বগি।

 

রেলওয়েতে যাত্রী পরিবহনের চেয়ে পণ্য পরিবহনে রাজস্ব আয় অনেক বেশি হওয়ায় পণ্য পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতে রেলওয়েতে এসব বগি যুক্ত করা হচ্ছে । চীনের সিআরআরসি শানডংয়ে কোম্পানির সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তির পরপরই মালবাহী এসব ওয়াগন দেশে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

রেলওয়ের পরিবহন বিভাগ সুত্র জানায়, নতুন করে চীন থেকে যেসব ওয়াগন দেশে আসছে সেগুলো আগের চেয়ে উন্নত প্রযুক্তির। বিসি বা বগি কাভার্ডভ্যান হিসেবে পরিচিত এসব ওয়াগনে খাদ্যদ্রব্য, সার পরিবহন করা যাবে। কিছু থাকবে উন্মুক্ত বগি, যেখানে পাথর ও এ জাতীয় পণ্য পরিবহন করা যাবে। এর আগে সর্বশেষ ২০১৩ সালে রেলের জন্য ওয়াগন কেনা হয়েছিল। সেগুলো ছিল তেলবাহী ট্যাঙ্ক ওয়াগন ও কন্টেইনারবাহী ওয়াগন।

 

রেলওয়ে রোলিং স্টক অপারেশন সূত্র জানায়, চীন থেকে ৫৮০টি মিটারগেজ ওয়াগন কিনতে সংশ্লিষ্ট চীনা কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল প্রায় ১০ মাস আগে। চুক্তির পর থেকে ১৮ মাসের মধ্যে ওয়াগনগুলো সরবরাহ করার কথা রয়েছে। সম্ভাব্য আগামী মাসে  মালবাহি বগর প্রথম চালান আসতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট