1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাবি ছাত্র হত্যাকাণ্ডের শিকার  হতে পারে রাজনৈতিক কারণে: এমপি বাদশা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাবি ছাত্র হত্যাকাণ্ডের শিকার  হতে পারে রাজনৈতিক কারণে: এমপি বাদশা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী, রাজশাহী…………………………………

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিএমকে শাহরিয়ার হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। আর এর পেছনে রাজনৈতিক হিসেবে দেখছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

 

আজ রোববার (২৩ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই ছাত্রেরর মৃত্যু রহস্য উদঘাটনে ময়নাতদন্তের দাবি করেন তিনি।

 

বাদশা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ড রাজনৈতিক। এসবের পেছনে মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী চক্রের জড়িত থাকার প্রমাণ আছে। এটা দুর্ঘটনা, নাকি আত্মহত্যা, নাকি হত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্ত হতে হবে।

 

হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি বাদশা বলেন, আগামী ২৬ অক্টোবর হাসপাতাল পরিচালনা কমিটির বৈঠক আছে। আমরা সেই বৈঠক থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহবান জানাবো। প্রয়োজনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে হবে।

 

ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ নিয়ে রাবি ছাত্রদের দুষ্কৃতিকারী বলার অভিযোগ আনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এই ভিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

 

এই প্রসঙ্গে বাদশা বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অংশ। কিন্তু রাজনৈতিক কারণে রাকসুর ভিপির তালিকা থেকে তার নাম মুছে দেয়া হয়েছে। স্বাধীনতা বিরোধীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। ক্যাম্পাসে গিয়ে সমাবেশ করার কথাও জানান বাদশা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট