1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ ভোলাহাটে ৪ বন্ধুকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধকতায় আক্রান্ত তিন বছর বয়সী শিশু আবু বক্করের চোখের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। জন্মগত চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া এই শিশুটির নিরাময়ে ইতোমধ্যেই তিনটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আর মাত্র দু’টি সার্জারি করা সম্ভব হলে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে।

অসহায় শিশু আবু বক্করের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা পেশায় একজন সাধারণ দিনমজুর। স্বল্প আয় দিয়ে দুই সন্তানের সংসার চালানোর পাশাপাশি অসুস্থ ছেলের ধারাবাহিক ও ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে।

পরবর্তীতে শিশুটির আকুতি ও চিকিৎসার সহায়তার আবেদন জানিয়ে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব মুকছেদুল মোমিন মিথুন সম্পূর্ণ বিষয়টির তদারকি করছেন। মাঠ পর্যায়ে সার্বিক খোঁজখবর রাখছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার স্থানীয় প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।

প্রধানমন্ত্রীর এই মানবিক পদক্ষেপের ফলে শিশু আবু বক্করের পরিবারে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটি দ্রুত স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার পরিবার ও স্বজনরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট