1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ

নাচোলে ২ নং ফতেপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী গণসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাঁনপাড়া বাজার এলাকায় এই পথসভা ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। সাবেক ৪ নম্বর ওয়ার্ড সদস্য মানিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। এ সময় ফতেপুর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থক উপস্থিত ছিলেন।

নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আমি এই মাটিরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার একটি সুযোগ চাই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ফতেপুর ইউনিয়নের সেবায় আমাকে সুযোগ দিন। জনগণের আস্থা ও ভালোবাসা পেলে ফতেপুরকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়নে রূপান্তরিত করার সর্বোচ্চ চেষ্টা করব।”

ইউনিয়নের সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে কোনো একক সিদ্ধান্তে নয়, বরং সাধারণ মানুষের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব। প্রত্যেকের অধিকার ও মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।”

মাদকমুক্ত সমাজ গড়ার সংকল্প ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের ইউনিয়নের অন্যতম বড় ব্যাধি হলো মাদক। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে ফতেপুরকে সম্পূর্ণ মাদকমুক্ত ঘোষণা করা হবে। একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন কেবল জনপ্রতিনিধির একার পক্ষে সম্ভব নয়, এজন্য সর্বস্তরের সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

সমাবেশের শেষ পর্যায়ে তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পরামর্শ দেন এবং আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার আকুল আবেদন জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট