1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পত্নীতলায় পরিবেশ রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় তালবীজ রোপণ কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ উপ সম্পাদকীয়: জাতিসংঘের ৮১ বছর: প্রতিষ্ঠার স্বপ্ন ও বর্তমান বাস্তবতার হিসাব-নিকাশ ভোলাহাটে ৪ বন্ধুকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই, ১ জনের অবস্থা আশঙ্কাজনক ৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’

বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবামূলক কার্যক্রম নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা (সাজিপাড়া) এলাকার লোহানী টাওয়ারের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার মুহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল। তিনি বলেন, “মধ্যস্বত্বভোগী বা দালালের ঝামেলা ছাড়া সরাসরি নিজস্ব লাইসেন্সে সেবা প্রদান করায় গ্রাহকরা প্রতারিত হবেন না এবং অত্যন্ত সাশ্রয়ী খরচে মানসম্মত সেবা পাবেন।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা সম্পূর্ণ নিজস্ব লাইসেন্সে হজ ও ওমরাহ প্যাকেজ পরিচালনা করছে এবং বর্তমানে অগ্রিম বুকিং কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটির হজ লাইসেন্স নং- ১১৫৩ এবং ওমরাহ লাইসেন্স নং- ৪৪৭।

হজ ও ওমরাহ ছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য সেবার মধ্যে রয়েছে:

  • বিদেশে স্কলারশিপ ও স্টাইপেন্ডসহ উচ্চশিক্ষার সুযোগ

  • এয়ার টিকেট, ভিসা প্রসেসিং ও পাসপোর্ট সহায়তা

  • চীনা, কোরিয়ান ও জাপানি ভাষা শিক্ষার কোর্স

  • চীন থেকে সরাসরি পণ্য আমদানির সুবিধা

Open photo

পি.জি.আই ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সালাফী ট্রাভেলসের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞাসহ এলাকার স্থানীয় সুধীজন ও ব্যবসায়ী বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন ফয়জুল উম্মাহ নূরানী ও হাফেজি মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা নাজমুল হুদা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট