1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুদকের অভিযান: দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মির্জাপুরে টিলা কেটে মাটি বিক্রি: ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ হুমকিতে শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি): বাবার মুচলেকা গ্রহণ লালপুরে ৪ যুবলীগ নেতা আটক: একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার, আদালতে সোপর্দ রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলেন ৫০০ শীতার্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার: কারাগারে প্রেরণ মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন: মূল বেতন ২৫ হাজার টাকা করার দাবি রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান ও নথিপত্র যাচাই

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে একটি দল এই দুদকের অভিযান পরিচালনা করে।

ভাতা প্রদান ও কেনাকাটার নথিপত্র যাচাই অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান এবং কেনাকাটাসংক্রান্ত পুরোনো নথিপত্র ও রেকর্ডপত্র যাচাই-বাছাই করা হয়। দুদক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযোগের সত্যতা অনুসন্ধান অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী জানান, নথিপত্র যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পরই অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।#

৥ নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি |

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট