1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে খাল বেদখল অনাবাদি জমি, হাজার বিঘা জমিতে রবিশস্য আবাদ বন্ধ শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ আটক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলী বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১ গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত

শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
শিবগঞ্জে র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত স্কাপসিরাপ ও মাদক বিক্রির নগদ টাকা।

শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার হয়েছেন তিনজন মাদক ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ মাদক স্কাপ সিরাপসহ তাদের আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। এ সময় মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খোরাম ওরফে সুমন (২৯), নলডুবরী গ্রামের মৃত নিবারণ কর্মকারের ছেলে প্রভাত কর্মকার (৪০) এবং একই গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে পবন কর্মকার (৪০)।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুলিপাড়া গ্রামে খোরাম ওরফে সুমনের বসতবাড়িতে অভিযান চালিয়ে সুমন ও প্রভাত কর্মকারকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ১৭৩ বোতল স্কাপসিরাপ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এরপর সকাল ৮টা ৪০ মিনিটে নলডুবরী গ্রামে পবন কর্মকারের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরও ৫১ বোতল স্কাপসিরাপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ২২৪ বোতল অবৈধ স্কাপসিরাপ, নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।#

৥ শিবগঞ্জ প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট