1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন করা টেনিস দল

ভিয়েতনামে অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন নিশ্চিত হয়েছে। ভিয়েতনামের ফান থিয়েতে আয়োজিত ‘ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতায় ১৪টি দেশের মধ্যে বাংলাদেশ এই সম্মানজনক অবস্থান দখল করেছে। গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ১২তম হয়েছিল। এবারের আসরে লক্ষ্য ছিল গতবারের চেয়ে ভালো ফলাফল করা, আর সেই লক্ষ্য পূরণে পুরোপুরি সফল হয়েছে বাংলাদেশ দল।

প্রতিযোগিতায় বাংলাদেশ দলের খেলোয়াড় হিসেবে অংশ নেন মোফাজ্জল হোসেন (প্লেয়িং ক্যাপ্টেন), জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। দলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাফিন আহমেদ।

পুরুষ টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় মো. রাকিন রহমান। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।

উল্লেখ্য, শনিবার (১৪ নভেম্বর) পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লাওসের কাছে ২-১ ব্যবধানে হেরে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন চূড়ান্ত হয়। প্রথম একক ম্যাচে কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬, ১-৬ গেমে হেরে যান। দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার লাওসের আথিত ক্যাসিনিসের কাছে ৪-৬, ৪-৬ গেমে পরাজিত হন। তবে দ্বৈত ম্যাচে লাওস খেলতে না নামায় ওয়াকওভার পেয়ে জয়লাভ করে বাংলাদেশ।

এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ নেপালের কাছে ৩-০ ব্যবধানে হারে। তবে দ্বিতীয় দিনে প্রতিযোগিতার শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। ওই দিন একক ম্যাচে কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনেই জয়ের দেখা পান। ডেভিস কাপ নেশন্স র‌্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের ১৪৮। সফল এই সফর শেষে বাংলাদেশ দল আজ রবিবার (১৫ নভেম্বর) রাতে দেশে ফিরবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট