
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: “করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর সভাপতি আলহাজ্ব সাব্বির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তার ও যুব উন্নয়ন অফিসার আব্দ্যুৎ তোয়াব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, “অর্থনৈতিক কর্মকাণ্ডে সমবায়ের ভূমিকা অপরিসীম এবং এটি মানুষের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি করে। সকলের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই স্বনির্ভরতা অর্জন এবং আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “সমবায়ী প্রতিষ্ঠানগুলোকে জনমুখী হতে হবে এবং প্রতিটি কার্যক্রমে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবেই সমবায় ভাবনার আলোকে সকল বৈষম্য দূর করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।#