1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে সারের অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকটের অভিযোগ, চরম দুর্ভোগে কৃষকরা - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু তথ্য দিতে অপারগতা: কোটি টাকার বাণিজ্যের অভিযোগ মির্জাপুরে সারের অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকটের অভিযোগ, চরম দুর্ভোগে কৃষকরা আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শীতের আমেজে পর্যটকদের ডাকছে ‘কুইন আইল্যান্ড’ ভোলা: ঐতিহ্য, অ্যাডভেঞ্চার ও প্রকৃতির পূর্ণাঙ্গ ট্রাভেল গাইড শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘায় মাজারের গ্রিল কেটে ও গোরস্থানের দানবাক্স ভেঙে টাকা চুরি বাঘায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য সমাবেশ ও নানা আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত গাছ লাগানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, কুষ্টিয়ায় ছোট ভাই খুন

মির্জাপুরে সারের অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকটের অভিযোগ, চরম দুর্ভোগে কৃষকরা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পর্যাপ্ত সারের ঘাটতি ও সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার গোড়াই, পৌরসভা, ফতেপুর ও ভাওড়া ইউনিয়ন এলাকার ডিলার ও খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

অভিযোগে জানা গেছে, ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে সার এনে বস্তা খুলে কেজিপ্রতি হিসেবে বিক্রি করছেন। এতে বস্তাপ্রতি সার ঘাটতি দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম রাখা হচ্ছে। বোরো ও অন্যান্য ফসল আবাদের এই গুরুত্বপূর্ণ সময়ে সার কিনতে গিয়ে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য দিয়ে হন্যে হয়ে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এ সুযোগ নিচ্ছেন। জমিতে সময়মতো সার প্রয়োগ করতে না পারলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে; তাই বাধ্য হয়েই চড়া দামে যতটুকু সার পাচ্ছেন, তা-ই কিনে নিচ্ছেন তারা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারের অতিরিক্ত মূল্য নেওয়ার কোনো সুযোগ নেই। তবে কৃষকদের চাহিদা অনুযায়ী বস্তা খুলে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কৃষক ও সচেতন মহলের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন সারের ডিলার ও খুচরা দোকানে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হোক, যাতে নির্ধারিত মূল্যে কৃষকরা সহজে সার পেতে পারেন এবং ফসল উৎপাদন ব্যাহত না হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট