1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল রাজশাহী মহানগর জামায়াতের আমীরের শপথ গ্রহণ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উলামা দলের সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সিটি প্রতিনিধি: রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা ও এতিমখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়নে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এর পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এরআগে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশে বক্তৃত্বা করেন। বক্তব্যে রাসিক প্রশাসক নগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

Open photoOpen photo

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুমন, খতিব মাওলানা রবিউল ইসলাম ও কোষাধ্যক্ষ ইয়াসিন আলী, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন স্বপন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি ও সোহেল রানা, ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোবারক উদ্দিন পলাশ ও সদস্য সচিব মোহাম্মদ পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট