1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা তাহেরপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন: ১ জনের কারাদণ্ড, অপরজনের জরিমানা শিবগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোগীর চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান 📰 শিবগঞ্জে ওয়াকফ ও এজমালি সম্পত্তির ৩ আমগাছ গোপনে বিক্রির অভিযোগ 📰 শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

পোরশা উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার সরাইগাছি জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সকালে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সরাইগাছি জিরো পয়েন্টের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সরাইগাছি জিরো পয়েন্টে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. সুফি শাহ্ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা, পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদেক, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বাবু, যুবদল নেতা মো. আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম গামা, যুবদল নেতা মো. ইব্রাহিম হোসেন কালু, এবং নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহ্জামান।

এছাড়াও নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুবদল নেতা মো. আব্দুল রাকিব ও জব্বার আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজনে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট