1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে প্রিভেন্টিভ অ্যাকশন, নিয়মিত মামলা, মাদকদ্রব্য উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ১৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন পেশাদার মাদক কারবারি রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলার প্রতিটি থানা ও ইউনিটের পুলিশ সদস্যরা নিয়মিত জোরালো অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধ ও পরোয়ানায় মোট ২৮ জনকে আইনের আওতায় আনা হয়। পাশাপাশি মাদকবিরোধী পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং ১৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এই ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাদক ও অপরাধ দমনে জেলাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশ সবসময় তৎপর রয়েছে। জনগণের নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ বার্তা—

“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।”

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট