1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের নির্দেশ

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “আমাদের সবার লক্ষ্য শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি।”

তিনি আরও বলেন, “আমরা রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটির পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে নগরবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ ওয়াইফাই নেটওয়ার্কের দাবি জানালে তাৎক্ষণিকভাবে রাসিক প্রশাসক প্রতিটি পূজামণ্ডপে ওয়াইফাই সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।

সভামঞ্চে আরও উপস্থিত ছিলেন:

  • রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম

  • প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন

  • তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের

  • প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম

  • বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা

  • আরডিএ-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন

  • এআরবি-৫ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফ প্রমুখ।

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:

  • পুলিশ ও আনসার মোতায়েন এবং প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন।

  • ৮৫টি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ।

  • মণ্ডপসমূহ ও বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা।

  • পূজামণ্ডপের পার্শ্ববর্তী রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

  • রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বিসর্জন ঘাটে বিশেষ ব্যবস্থা গ্রহণ।

  • প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন।

  • অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্ঘটনা এড়াতে মণ্ডপ কমিটির নিজ দায়িত্বে অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণ।

  • বিসর্জন ঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল মোতায়েন।

  • ট্রাফিক ব্যবস্থা জোরদার করা।

Open photo

অনুদানপ্রাপ্ত রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপের তালিকা

১. ভেড়ীপাড়া পুলিশ লাইনের সামনে কেশবপুর শিবমন্দির

২. বুলনপুর শিবমন্দির কমিটি

৩. রাজশাহী কোর্ট হড়গ্রাম মন্দির

৪. বুলনপুর হরিজন পল্লীর শ্রী শ্রী শিবমন্দির

৫. লক্ষ্মীপুর বাগানপাড়ার শ্রী শ্রী দুর্গামাতার মন্দির

৬. আইডি বাগানপাড়ার শিব নারায়ন সংঘ

৭. শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দির

৮. লক্ষ্মীপুরের শ্রী রবিদাস ভক্ত মন্দির

৯. বেতিয়াপাড়া পার্কের গেট সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মন্দির

১০. শ্রীরামপুর শিবমন্দির

১১. চন্ডীপুরের কালীমাতার মন্দির

১২. ফায়ার ব্রিগেড মোড়স্থ নতুন সংঘ পূজা উদযাপন কমিটি

১৩. কাদিরগঞ্জের কালীমাতার মন্দির

১৪. রাজারহাতার কালীমাতার মন্দির পূজা কমিটি

১৫. শিবমন্দির পূজা কমিটি

১৬. হেতমখাঁ হরিজন শিবমন্দির কমিটি

১৭. শেখপাড়া শ্রী শ্রী দুর্গামাতার মিলন মন্দির

১৮. গণকপাড়াস্থ রাজশাহী ধর্মসভা

১৯. জিরোপয়েন্টের শ্রী শ্রী গোপিনাথ দেব বিগ্রহ লক্ষী নারায়ন মন্দির হনুমান জিউর আখড়া

২০. ঘোষপাড়ার পদ্মা সার্বজনীন পূজা কমিটি

২১. কুমারপাড়ার কবিরাজবাড়ী আনন্দময়ী পূজা মন্দির

২২. কুমারপাড়ার সনাতন ধর্ম সংঘ

২৩. ফুদকিপাড়ার কালীমাতা মন্দির

২৪. গণকপাড়ার বৈষ্ণব সভা

২৫. মালোপাড়ার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন দেব বিগ্রহ মন্দির

২৬. রানীবাজার টাইগার সংঘ

২৭. রাণীবাজার (তারিনি মিত্রের মাঠ) টাইগার পূজা কমিটি

২৮. রাণীবাজার এরোহেড ক্লাব

২৯. বোয়ালিয়া পাড়ার লাঠিয়াল মণ্ডপ

৩০. রামকৃষ্ণ আশ্রম

৩১. নবরূপ পূজা কমিটি

৩২. সাহেব বাজার কালিমাতার মন্দির

৩৩. ফুদকিপাড়া মুন্নুজান স্কুলের সামনে কল্পতরু

৩৪. ফুদকীপাড়ার গীতাঞ্জলী

৩৫. কুমারপাড়ার মাতৃছায়া

৩৬. ফুদকিপাড়ার আম্বিকা সংঘ

৩৭. কুমারপাড়ার ঘোষপাড়া অগ্নিবিনা সংঘ

৩৮. ষষ্ঠীতলার আদি কালিস্থান দুর্গা মন্দির

৩৯. ষষ্ঠীতলার শিব মন্দির

৪০. রেলগেট হরিজন পল্লীর সৎ সংঘ পূজা উদযাপন কমিটি

৪১. মালদাকলোনীর করুণাময়ী সংঘ

৪২. সপুরার শ্রী শ্রী লোকনাথ বাবা মন্দির

৪৩. ওমরপুর পূজা কমিটি

৪৪. নওদাপাড়ার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির

৪৫. মথুরডাঙ্গা পবাপাড়ার চতুবেদী সার্বজনীন মন্দির

৪৬. সুজানগরের বুদ্ধেশ্বর মন্দির

৪৭. রেশমপট্টির দিগন্ত সার্বজনীন মন্দির কমিটি

৪৮. বেলদারপাড়ার স্বপ্ন কুঠির

৪৯. সুলতানাবাদের দেবালয় পূজা কমিটি

৫০. বোয়ালিয়াপাড়ার কারুশ্রী

৫১. অলকার মোড়ের শ্রী বরদা মাতা মন্দির

৫২. ঘোড়ামারার জোড়া শিব মন্দির

৫৩. আলুপট্টির সর্বজয়ী

৫৪. আলুপট্টির কসমস পূজা কমিটি

৫৫. ঘোড়ামারার লক্ষ্মী নারায়ন মন্দির-পাঁচু মন্ডল আখড়া মন্দির

৫৬. বোয়ালিয়া থানার মোড়স্থ উৎসর্গ সংঘ

৫৭. শাহ মখদুম কলেজের সামনে বড়পুকুর সংলগ্ন আরাধনা পূজা উদযাপন কমিটি

৫৮. ঘোড়ামারা স্বর্ণকারপট্টির চন্দ্রমনি সংঘ

৫৯. সাগরপাড়ার শিবালয় পূজা কমিটি

৬০. সাগরপাড়ার দেব মাতা সংঘ

৬১. সাগরপাড়ার মা জননী সংঘ

৬২. সাগরপাড়ার আরণ্যক পূজা কমিটি

৬৩. ঘোড়ামারার প্রতিশ্রুতি সারদীয় দুর্গাপূজা কমিটি

৬৪. কুমারপাড়ার মহামায়া সংঘ

৬৫. সাগরপাড়ার মেঘদূত সংঘ

৬৬. সাগরপাড়ার বরেন্দ্র গোষ্ঠী

৬৭. কুমারপাড়ার প্যারাডাইস টাওয়ারস্থ রাধা কান্ত মন্দির

৬৮. সাগরপাড়ার আচার্য্যধাম পূজা উদযাপন কমিটি

৬৯. কুমারপাড়ার সংঘ চলো ঠাকুর দেখি

৭০. সেখের চকের নিহারিকা পূজা কমিটি

৭১. সেখেরচকের গঙ্গা মন্দির পূজা কমিটি

৭২. সেখেরচকের পারিজাত সংঘ পূজা কমিটি

৭৩. শাহ মখদুম কলেজ সংলগ্ন ত্রিনয়নী সংঘ উদযাপন কমিটি

৭৪. সেখেরচকের পূজা উদযাপন কমিটি

৭৫. বোসপাড়ার শারদ সংঘ

৭৬. বোসপাড়ার শঙ্খচূড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদ

৭৭. তালাইমারী কালিমাতার মন্দির

৭৮. রামচন্দ্রপুর কালীমাতার মন্দির

৭৯. পদ্মা আবাসিক পূজা উদযাপন পরিষদ

৮০. মেহেরচন্ডীর শ্রী শ্রী গোপাল দেব ঠাকুর মন্দির

৮১. কাজলার সনাতন ধর্ম সংঘ

৮২. ডাঁশমারী শিবমন্দির

৮৩. খোজাপুর সার্বজনীন শিব ও কালিমাতা মন্দির

৮৪. মির্জাপুরে হিন্দু মৈত্রী সংঘ

৮৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হরিজন কোয়াটারের শিবমন্দির নতুন জাগরণ পূজা কমিটি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট