1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন

রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আজ রবিবার (১১ অক্টোবর) যোহরের নামাজ আদায় শেষে তিনি মসজিদটি পরিদর্শনে যান। এ সময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানানো হয়।

পরিদর্শনকালে রাসিক প্রশাসককে মসজিদ কমপ্লেক্সের চলমান নির্মাণকাজের অগ্রগতি এবং অসমাপ্ত কাজগুলো সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। সার্বিক বিষয় পর্যালোচনা করে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মসজিদের অসমাপ্ত নির্মাণকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ মুসল্লিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট