1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি

শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0

সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) থেকে: শিবগঞ্জে একটি আমবাগানের কাটিমন জাতের আমগাছ রাতের অন্ধকারে কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত আমবাগানের মালিক শুকচাঁদ আলী জানান, তার বাগানের মোট আটটি আমগাছ কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলে অপূরণীয় ক্ষতি করেছে। তার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এ ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

ভুক্তভোগী শুকচাঁদ আলী উপজেলার ওমরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তিনি অভিযোগ করে বলেন, পাশের জমির এক মালিকের সঙ্গে আমগাছ নিয়ে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল এবং এ নিয়ে তাকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয়েছিল।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার মাঠে অবস্থিত আমবাগানটিতে গাছ কাটার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা বাগানমালিককে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পান।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের সঙ্গে মানুষের মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই বিরোধের জেরে নির্বিচারে গাছের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। তারা দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, গাছ কাটার বিষয়টি তার জানা ছিল না। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট