1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-সন্তানরাও আক্রান্ত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে রোগাক্রান্ত পশু ও ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগ: বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি! পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-সন্তানরাও আক্রান্ত নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ নরসিংদীর শিবপুরে ৩ ফার্মেসিকে জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ মির্জাপুর রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত আবাসন: দুই দশক ধরে অবহেলা, মাদক ও অপরাধের আস্তানা কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-সন্তানরাও আক্রান্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ইটভাটা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ওবাইদুল আজিম রিংকু (৫০)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন ইটভাটা ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্র ও স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন রিংকু। স্থানীয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এরপরই দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসকদের পরামর্শে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু কামরুল হাসান জুয়েল জানান, “এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন রিংকু। ডেঙ্গু ধরা পড়ার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে রাজশাহীর হাসপাতালে নেওয়া হয়েছিল। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, তার স্ত্রী ও দুই সন্তানও বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত। এর মধ্যে তার স্ত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক।”

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন এ বিষয়ে জানান, বর্ষা মৌসুমে চারপাশে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করছে, যার ফলে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জমে থাকা পানি পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট