1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি | রাজশাহী

রাজশাহীর চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের বিশেষ হস্তক্ষেপে বিএসএফের (BSF) হাতে আটক ৫ বাংলাদেশী অবশেষে মুক্তি পেয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) মাধ্যমে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভারতের সাগরপাড়া সীমান্ত থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

দীর্ঘ ১১ দিন পর রাত ৭টার দিকে বাঘা উপজেলার আলাইপুর সীমান্ত এলাকায় পৌঁছেন তারা। সেখানে এমপি আবু সাইদ চাঁদ উপস্থিত থেকে বিজিবির মাধ্যমে তাদের গ্রহণ করেন এবং স্বজনদের হাতে তুলে দেন।

অনাকাঙ্ক্ষিত সীমান্ত অতিক্রম ও বিএসএফের আটক

ঘটনা সূত্র জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নদীপথে ফেরার সময় প্রবল স্রোতের কারণে ভুলবশত ভারতের সীমান্তে ঢুকে পড়ে বাঘার আলাইপুর মধ্যপাড়া গ্রামের পাঁচ ব্যক্তি। এসময় বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার-সংলগ্ন পদ্মা নদী থেকে ১০০ মণ পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক ব্যক্তিরা হলেন— আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজ শিক্ষার্থী মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী (৪০), সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম (৩৮)। এদের মধ্যে মোশাররফ, সাহাবুল ও বাবর আলী পাট ব্যবসায়ী এবং অন্য দুজন নৌকার মাঝি।

আটককৃতরা জানান, দু’দিন বিএসএফ ক্যাম্পে রাখার পর তাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রানীনগর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে শুক্রবার সাড়ে ৫টায় তারা মুক্তি পান।

Open photo

যেভাবে এলো মুক্তি

আটকের বিষয়টি জানতে পেরে স্বজনেরা স্থানীয় বিজিবি আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করলে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। তবে বিএসএফ কর্মকর্তারা জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদের ফেরত দেওয়া সম্ভব নয়। স্বজনদের এই দুশ্চিন্তার মধ্যে পরিবারটিকে সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল সাদেক আদিল, স্বজল খান ও আব্দুস সামাদ মুকুল।

পরবর্তীতে রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ে সরাসরি গিয়ে কথা বলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। একই সাথে তিনি বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। তাঁর দ্রুত ও কার্যকর পদক্ষেপে অবশেষে মুক্তি মেলে এই ৫ বাংলাদেশীর।

নৌকা ও পাট ফেরতের দাবি

স্বজন ও মুক্ত ব্যক্তিরা নিজ এলাকায় ফিরে এমপি আবু সাইদ চাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভুক্তভোগীরা জানান, নৌকায় থাকা ১০০ মণ পাটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। মানুষগুলোকে ছেড়ে দেওয়া হলেও তাদের পাটবোঝাই নৌকাটি এখনও ফেরত দেয়নি বিএসএফ। তারা তাদের মূলধন ও নৌকা ফেরত পাওয়ার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন,

“জনপ্রতিনিধি হিসেবে এটি আমার দায়িত্ব। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তারা অত্যন্ত দরিদ্র এবং ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। বিএসএফ তাদের ছেড়ে দিলেও পাট ও নৌকা রেখে দিয়েছে। সেগুলো যেন দ্রুত ফেরত আনা যায়, সে বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট