1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চক্রের আরও দুই সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির সূত্র ধরে তদন্ত ও অভিযানে নামে পুলিশ। প্রথমে চোর চক্রের দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে একটি মোটরসাইকেল উদ্ধার হয়।

পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও দুটি চোরাই বাইক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আব্দুস সালাম, সোহেল রানা, আসিফ, মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিক। গ্রেপ্তার সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে রিমান্ডের আবেদন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট